ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ত্রাণের অপেক্ষায় গাজায় ইসরাইলি গুলিতে নিহত আরও ৬৭ ফিলিস্তিনি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:১৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:১৫:৫৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
ত্রাণের অপেক্ষায় গাজায় ইসরাইলি গুলিতে নিহত আরও ৬৭ ফিলিস্তিনি গাজার সাধারণ মানুষ ক্ষুধায় ভুগছেন: জাতিসংঘ। ছবি: সংগৃহীত

গাজার উত্তরাঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন এমন অন্তত ৬৭ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া একই ঘটনায় আরও ১৫০ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
 

ঘটনাটি ঘটেছে গাজার শিফা হাসপাতালের কাছে, যেখানে জাতিসংঘের দেওয়া ত্রাণ সহায়তার অপেক্ষায় জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। এমন বর্বর হামলার দায়ে ইসরাইলি বাহিনী দাবি করেছে, তারা "সতর্কতামূলকভাবে গুলি ছুড়েছে", তবে হতাহতের সংখ্যা নিয়ে তারা দ্বিমত পোষণ করেছে।
 

এর একদিন আগেই, শনিবার দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হন।
 

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, ইসরাইল থেকে প্রবেশ করা তাদের ২৫টি ত্রাণবাহী ট্রাক ক্ষুধার্ত মানুষের বিশাল ভিড়ের মুখে পড়ে, এবং পরে সেখানেই গুলিবর্ষণ হয়। সংস্থাটি বলছে, গাজার মানুষেরা দুর্ভিক্ষের মুখে, এবং জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ বাড়ানো দরকার।
 

গাজার বাজারে প্রয়োজনীয় পণ্যদ্রব্যের তীব্র সংকট দেখা দিয়েছে। মূল্যবৃদ্ধির কারণে প্রায় ২৩ লাখ মানুষের জন্য ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ করাও এখন অসম্ভব হয়ে পড়েছে।
 

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান ইয়ান এগেল্যান্ড জানিয়েছেন, “গত ১৪২ দিনে আমরা গাজায় একটি ট্রাকও প্রবেশ করাতে পারিনি। ইউরোপীয় নেতারা যেসব আশ্বাস দিচ্ছেন, বাস্তবে তার কিছুই ঘটছে না।”
 

এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ অভিযোগ করেছে, মিসরের সীমান্তে তাদের কাছে গাজার জন্য প্রয়োজনীয় খাদ্য মজুত থাকলেও, ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে তা গাজায় প্রবেশ করতে পারছে না। সংস্থাটি বলেছে, “সীমান্ত খুলুন, অবরোধ তুলে নিন এবং আমাদের মানবিক কাজ করতে দিন।”
 

গাজার ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের মধ্যে এই ঘটনা নতুন করে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক মহলে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।