ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

জাতীয় নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:২৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:২৮:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
জাতীয় নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত। স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোববার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 
তিনি বলেন, “নির্বাচনের এখনো সময় আছে। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সার্বিক প্রস্তুতিও চলছে।”
 
সম্প্রতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গোপালগঞ্জে ঘটনা ঘটেছে, এটা আমরা স্বীকার করি। তবে দোষী ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না।”
 
তিনি আরও বলেন, “রাজনীতিতে অনেক কিছুই ঘটে। কিন্তু ঘটনার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেটাই বড় বিষয়। গোপালগঞ্জের ঘটনায় মামলা হবে কি না, সেটি তদন্ত কমিটির সুপারিশের ওপর নির্ভর করবে।”
 
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোপালগঞ্জে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যদিও সেখানে এখনো ১৪৪ ধারা বলবৎ আছে। পরিস্থিতির উন্নতির ভিত্তিতে এই বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।