ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

২৮ জুলাইয়ের ঘটনা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্যে বিতর্ক

ডিবি হেফাজতে দেওয়া ঘোষণাকে ঘিরে জোরপূর্বক চাপের অভিযোগ ও বিক্ষোভ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৫৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১১:০২:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৬ বার পঠিত
২৮ জুলাইয়ের ঘটনা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্যে বিতর্ক ছবি: সংগৃহীত

 

২০২৪ সালের ২৮ জুলাই ডিবি কার্যালয় থেকে সমন্বয়ক নাহিদ ইসলামের দেওয়া কর্মসূচি প্রত্যাহারের ঘোষণাকে ঘিরে তাৎক্ষণিকভাবে সন্দেহ ও সমালোচনা তৈরি হয় এবং দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি ছড়িয়ে পড়ে।
 

সেদিন ভোরে পাঁচ সমন্বয়কের পর আরও এক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে রাখা হয়েছে। তবে রাতে ডিবি হেফাজতে থেকেই সমন্বয়কদের একটি ভিডিও বার্তা প্রকাশ পায়, যেখানে নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পড়ে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে দেখা যায়।
 

পরবর্তীতে আটক থাকা কয়েকজন সমন্বয়ক তাদের অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার দাবি করেন, তাকে হাত ও চোখ বেঁধে দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে মারধর করা হয়েছে। আরেক সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ডিবি কার্যালয় থেকে চাপ প্রয়োগ করে ভিডিও বার্তা নেওয়া হয়েছিল এবং সেটি প্রচার করা হবে তা আগে জানানো হয়নি।
 

এদিকে, অন্য সমন্বয়করা অভিযোগ করেন যে, জিম্মি করে এ ধরনের ঘোষণা আদায় করা হয়েছে। একই সময়ে আন্দোলনের বিভিন্ন পক্ষ নতুন করে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে আগেই বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, পরিস্থিতি এমন ছিল যে পেছনে ফেরার সুযোগ ছিল না।
 

এদিন সমন্বয়ক আব্দুল কাদের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। সহিংসতায় প্রাণহানির বিষয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১৪৭ জনের মৃত্যুর তথ্য জানান।
 

পরবর্তী সময়ে ৫ আগস্ট ক্ষুব্ধ ছাত্র জনতা ডিবি কার্যালয়ের সামনে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেয়ালে লিখে দেয় হারুনের ভাতের হোটেল, যা ঘটনাটিকে ঘিরে জনমনে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।