أ - আল্লাহর নামে চলবো প্রতিদিন।
ب - বাইতুল্লাহয় যাবোই একদিন।
ت - তাওবা করে চলো যাই সরল পথে।
ث - ছাওয়াব বাড়ে ভালো কাজের সাথে সাথে।
ج - জান্নাতে যাওয়ার ইচ্ছা মনে রাখি।
ح - হজ্জে চলো, ক্বাবায় রাখবো আঁখি।
خ - খলিক্ব আমাদের মহান আল্লাহ তাআলা।
তাঁর হুকুম ছাড়া হবে না কোনো ফায়সালা।
د - দ্বীনের পথে থাকবো আমরা সবে।
ذ - যিকর করে মন যে ভালো হবে।
ر - রসূল ﷺ মোদের প্রাণের চেয়েও প্রিয়।
ز - যাকাত দিয়ে গরিবের পাশে থাকিও।
س - সাজদা দেবো শুধু আল্লাহর জন্যে।
ش - শাফায়াত যেন পাই আখিরাতের জীবনে।
ص - সবর করা অতি ভালো কাজ।
ض - সূরা দুহা পড়বো মোরা আজ।
ط - ত্বহারাত বা পবিত্রতায় থাকবো।
ظ - যুলুম থেকে আমরা সবাই বাঁচবো।
ع - ইলম শিখে হবো চিন্তাশীল।
غ - গ্বফুর নামের অর্থ হলো "পরম ক্ষমাশীল"।
ف - ফরয কাজ ছাড়বো না কখনো আর।
ق - কুরআন পড়ে ঘুচাবো মোরা অন্ধকার।
ك - কালিমার বাণী সবাই মুখে মুখে কয়।
ل - লা-ইলা-হা ইল্লাল্লাহ্ হয়।
م - মুমিন হয়ে চাইবো রবের ভালোবাসা।
ن - নাজাত পাবো এই তো মোদের আশা।
و - অযু করে ছুটে যাই সালাতে।
ه - হিদায়াতের ফুল যেন ফোটে মোদের মনেতে।
ء - ঈমানের পাঠ শিখবো চলো সবাই।
ي - ইয়াতিমের পাশে থাকবো সর্বদাই।