ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা

ধানমণ্ডির এপেক্স ভবনে আগুন নিয়ন্ত্রণে, জানানো হয়নি হতাহত

ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন, কাজ করে ফায়ার সার্ভিসের চার ইউনিট
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০২:১০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০২:১০:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
ধানমণ্ডির এপেক্স ভবনে আগুন নিয়ন্ত্রণে, জানানো হয়নি হতাহত ছবি সংগৃহিত
রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরে এপেক্স শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত ছয়তলা ভবনের তৃতীয় তলায় এপেক্স শোরুমে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে প্রথমে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় অন্য স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পাশাপাশি আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়েছেন কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।