ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

যে কারণে ইংরেজি শিখছেন মেক্সিকান ট্রাক চালকরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৭:৪৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৭:৪৭:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
যে কারণে ইংরেজি শিখছেন মেক্সিকান ট্রাক চালকরা ইংরেজি শিখছেন চালকরা। ছবি: সংগৃহীত
ইংরেজি ভাষার দক্ষতার মান পূরণের জন্য সপ্তাহে চার থেকে আট ঘন্টার ইংরেজি শেখার ক্লাসে অংশ নিচ্ছেন মেক্সিকান ট্রাক চালকরা।
ইংরেজি শিখতে শুরু করেছেন মেক্সিকোর সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজের ট্রাক চালকরা। মূলত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ মেনে চলার প্রচেষ্টায় ইংরেজি শিখছেন এসব মেক্সিকানরা।
 
সম্প্রতি ট্রাম্প অ্যামেরিকার বাণিজ্যিক ড্রাইভারদের ইংরেজি-দক্ষতার মান পূরণ বাধ্যতামূলক করে একটি নির্বাহী আদেশ জারি করেন।
 
রয়টার্স জানিয়েছে, টেক্সাসের সীমান্তের ঠিক ওপারে সিউদাদ জুয়ারেজ এবং এল পাসোর মধ্যে আসা-যাওয়া করা প্রায় ৫০ জন চালক তাদের ইংরেজি ভাষার দক্ষতার মান পূরণের জন্য ইংরেজি শেখার ক্লাসে অংশ নিচ্ছেন। এসব চালকদের নিয়োগকর্তা ফ্লেটেস সোটেলো সপ্তাহে চার থেকে আট ঘন্টার এই ক্লাসের আয়োজন করেছেন।
 
সোটেলো সিউদাদ জুয়ারেজের পরিবহন সমিতির সভাপতি কোম্পানির মালিক ম্যানুয়েল সোটেলো বলেন, ক্লাসগুলো প্রায় ছয় সপ্তাহ আগে শুরু হয়। এই ক্লাসের লক্ষ্য হচ্ছে কোম্পানির সকল চালকদের মৌলিক ইংরেজি শেখানো।
 
মেক্সিকান চালক হোসে মুরগুইয়া মনে করেন, ক্লাসগুলো তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। বিশেষ করে সাম্প্রতিক নির্বাহী আদেশের পর এটি তাদের জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে।
 
তিনি বলেন, ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত আমাদের কাজের জন্য অর্থাৎ এল পাসোতে পণ্য পরিবহনের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় উপায়।
 
ট্রাক চালকদের জন্য ইংরেজি-দক্ষতার মান দীর্ঘ সময় থেকেই অ্যামেরিকার আইন ছিল। ২০১৬ সালের নির্দেশিকা অনুযায়ী ইংরেজি ভাষা না জানার কারণে আইন লঙ্ঘন হিসেবে পরিদর্শকরা বাণিজ্যিক চালকদের চাকরি থেকে বহিষ্কার করবেন না। তবে এ বছরের এপ্রিলে এই নির্দেশিকায় পরিবর্তন আনেন ট্রাম্প।
 
মার্চ মাসে ইংরেজিকে অ্যামেরিকার সরকারি ভাষা হিসেবে বাধ্যতামূলক করার নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। ঠিক একই ধাপে এই আদেশ জারি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।