ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

সোনম ওয়াংচুককে সরিয়ে নেওয়ায় দিল্লিতে আন্দোলন, মোদীর পদত্যাগের দাবী

অনশনস্থল থেকে সমাজকর্মীকে হাসপাতালে পাঠানোর ঘটনায় নতুন মাত্রায় সিজেপি-র আন্দোলন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৭:১১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৭:১১:১৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩২ বার পঠিত
সোনম ওয়াংচুককে সরিয়ে নেওয়ায় দিল্লিতে আন্দোলন, মোদীর পদত্যাগের দাবী ছবি: সংগৃহীত
সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশনস্থল থেকে হাসপাতালে নেওয়ার ঘটনাকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। ঘটনার প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। একই সঙ্গে তিনি দাবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের।
 
শনিবার দেওয়া এক ভিডিওবার্তায় অভিজিৎ অভিযোগ করে বলেন, পুলিশ জোরপূর্বক ওয়াংচুককে অনশনস্থল থেকে সরিয়ে নিয়েছে। তার দাবি, এভাবে আন্দোলন দমন করা সম্ভব হবে না।
 
অভিজিৎ বলেন, ওয়াংচুককে সরিয়ে নিলেই আন্দোলন থেমে যাবে এমন ধারণা সরকারের ভুল। আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং ২০ জুলাই সংসদ ভবনের দিকে পদযাত্রার পরিকল্পনাও অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।
 
এর আগে আন্দোলনকারীদের দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার ঘটনার পর আন্দোলনের দাবিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি করা হবে বলে জানিয়েছেন দিপকে।
 
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ককরোচ জনতা পার্টি জানিয়েছে, দলের আহ্বায়ক অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।