ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংসের দাবি আইআরজিসির

পারস্য উপসাগরে উত্তেজনা বৃদ্ধি, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের জবাবে সামরিক কঠোরতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৯:৫১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৯:৫৩:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৩ বার পঠিত
বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংসের দাবি আইআরজিসির ছবি: সংগৃহীত
বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ডিপো সম্পূর্ণ ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। আজ শনিবার (১৮ জুলাই) ভোরে এই হামলা চালানো হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রটিও ধ্বংস করে দিয়েছে। ইরানের দাবি, এই এআই কেন্দ্রটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরের বিভিন্ন লক্ষ্যবস্তু শনাক্ত করত এবং যুদ্ধাপরাধ সংঘটিত করত।

আইআরজিসির বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এখন থেকে আমরা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শেয়ারহোল্ডার বা অংশীদারত্ব থাকা কোম্পানিগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সম্পদগুলো ধ্বংস করব, তা সেটি যে দেশেই অবস্থিত হোক না কেন। একই সঙ্গে যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেই সব দেশে থাকা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সবচেয়ে মূল্যবান সম্পদ ও স্থাপনাগুলো আমরা নিশ্চিহ্ন করে দেব।

যুক্তরাষ্ট্রের ‘এমকিউ-৯’ ড্রোন ধ্বংস:

এদিকে ইরানের বন্দর নগরী বুশেহরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি নৌবাহিনী।

আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে পরিচালিত একটি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ‘এমকিউ-৯’ ড্রোনটিকে ধ্বংস করা হয়।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় হরমুজ পারাপারের চেষ্টা করা চার ট্যাংকার আটকে দিয়েছে ইরান

এ ছাড়াও আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় পারাপারের চেষ্টাকালে চারটি তেলের ট্যাংকার আটকে দিয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ড জানিয়েছে, একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের মাধ্যমে ট্যাংকারগুলোকে তাদের নিজ নিজ অবস্থানে থামিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নৌ-অবরোধ আরোপ করার পর এক বিবৃতিতে আইআরজিসি নৌ-কমান্ড জাহাজ মালিকদের প্রতি তাদের সতর্কতা ও ঘোষণা মেনে চলার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় কিছু দেশের নেতাদের মতো জাহাজ মালিকদেরও মার্কিন সন্ত্রাসী বাহিনীর ভিত্তিহীন সমর্থনের ফাঁদে পা দেওয়া বা বিভ্রান্ত হওয়া উচিত হবে না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।