ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে অস্থিরতা

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত ও ইরানের পাল্টা হুঁশিয়ারি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৯:৪৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৯:৪৮:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে অস্থিরতা ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার (১৭ জুলাই) টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। খবর রয়টার্স ও আনাদোলুর।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রেভল্যুশনারি গার্ডের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই অঞ্চল থেকে কোনও রাসায়নিক সার, এমনকি এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি করতে দেয়া হবে না। রেভল্যুশনারি গার্ড আরও জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকারী চারটি অনুপ্রবেশকারী জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে থামিয়ে দেয়া হয়েছে।

গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরান একে অপরের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। যার ফলে পূর্ণমাত্রায় যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে। সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো তেলের দাম বাড়ায় নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক চাপের মুখে পড়েছেন।

এদিকে শনিবার (১৮ জুলাই) ভোরে হরমুজ প্রণালির উপকূলে ইরানের হরমুজগান প্রদেশে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, এসব হামলায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ছাড়া দুটি সেতু ও একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও রেভল্যুশনারি গার্ডের সাবেক শীর্ষ কমান্ডার মোহসেন রেজাই শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আর কয়েক দিন হামলা অব্যাহত রাখে, তবে ইরান পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযানে নামবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।