ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভিয়েতনামের হালং বে-তে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ৩৪, উদ্ধার ১১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৯:৩৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৯:৩৮:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
ভিয়েতনামের হালং বে-তে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ৩৪, উদ্ধার ১১ ছবি সংগৃহীত

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র হালং বে-তে স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) একটি পর্যটকবাহী নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়ায় কমপক্ষে ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।


ভিএন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়ান্ডার সি’ নামের ওই জাহাজে মোট ৫৩ জন ছিলেন, যাদের মধ্যে ৪৮ জন পর্যটক এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে। নিহত এবং নিখোঁজদের জাতীয়তা এখনও নিশ্চিত হয়নি।


স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিটে হঠাৎ ছিটকে আসা ঝড়ের কারণে জাহাজটি ডুবে যায়। কুয়াং নিন প্রদেশের পিপলস কমিটির বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনার পর জাহাজটির জিপিএস সংকেত বন্ধ হয়ে যায়।


অভিযানে নৌবাহিনী, পুলিশ, সীমান্ত রক্ষী ও বন্দর কর্তৃপক্ষ মিলিয়ে ২৭টি নৌযান ও দুটি উদ্ধার নৌকা অংশ নিচ্ছে। তবে ভারী বৃষ্টি ও রাতের অন্ধকারে উদ্ধার কাজ বেশ জটিলতায় পড়েছে।

হালং বে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত, যেখানে প্রায় ১,৬০০টি চুনাপাথরের ছোট-বড় দ্বীপ রয়েছে এবং এটি ভ্রমণপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

সূত্র: সিএনএন, ভিএন এক্সপ্রেস


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।