ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মসজিদের রেলিং ভেঙে পড়ার ঘটনায় মুসল্লির মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৯:১৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৯:১৯:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
মসজিদের রেলিং ভেঙে পড়ার ঘটনায় মুসল্লির মৃত্যু ছবি সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের রেলিং ভেঙে প্রাণ গেল আব্দুল মমিনের


কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিশ (রেলিং) ভেঙে চাপা পড়ে আব্দুল মমিন (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মাগরিবের নামাজের জন্য অজু সেরে মসজিদে প্রবেশের মুহূর্তে ছাদের ওপরের রেলিং ভেঙে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা জানান, আব্দুল মমিন নিয়মিত ওই মসজিদে নামাজ আদায় করতেন।

ঘটনার পরপরই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, “ঘটনাটি দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।