ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৪,৯৩০, নিখোঁজ ৫০ হাজার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১০:৪৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১০:৪৯:০০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৭ বার পঠিত
ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৪,৯৩০, নিখোঁজ ৫০ হাজার ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় গত জুন মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে সর্বশেষ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ। 

ভূমিকম্পে হাজারো মানুষ আহত ও বাস্তুচ্যুত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং ২১ হাজার ১২০ জন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

ভূমিকম্পের পর থেকেই উদ্ধার অভিযান চলছে। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ছিল ধীরগতির। তবে জানা গেছে, আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো প্রাথমিক অভিযান শেষ করে ফিরে গেলেও বর্তমানে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভেনেজুয়েলায় দুর্যোগ মোকাবিলা ও পুনর্গঠন কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে। সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের সহপরিচালক ও জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মার্ক ওয়েইসব্রট বলেন, ভেনেজুয়ার এমন গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদ রয়েছে, যেগুলো ব্যবহারের সুযোগ দেশটি পাচ্ছে না।

তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ভেনেজুয়েলার প্রায় ১১ বিলিয়ন ডলারের সম্পদ আটকে রেখেছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশটির পাওয়ার কথা। এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১৪ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা হোয়াইট হাউসের কাছে পাঠানো এক চিঠিতে ভেনেজুয়েলার পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে তারা উল্লেখ করেন, বর্তমান নিষেধাজ্ঞা জরুরি ত্রাণ কার্যক্রম এবং পুনর্গঠন প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পুনর্গঠনে ব্যয় হতে পারে প্রায় ৩৭ বিলিয়ন ডলার।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।