ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস

নড়াইলে সেনা চেকপোস্টে অবৈধ ট্রাক ও মোটরসাইকেল জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৯:১৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৯:১৭:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
নড়াইলে সেনা চেকপোস্টে অবৈধ ট্রাক ও মোটরসাইকেল জব্দ ছবি সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে একটি অবৈধ বালুবাহী ট্রাক ও ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানের সময় কাগজপত্র না থাকায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

শনিবার (১৯ জুলাই) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নড়াইল-ঢাকা মহাসড়কের সিএন্ডবি চৌরাস্তা ও উপজেলা গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা ট্রাফিক পুলিশ ও লোহাগড়া থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

 

অভিযানে দূরপাল্লার বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। কাগজপত্র না থাকায় একটি অবৈধ বালুর ট্রাক এবং ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। একইসঙ্গে দুটি দূরপাল্লার বাসসহ চারটি যানবাহনের বিরুদ্ধে আইন অমান্যের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানোর আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর নড়াইল ক্যাম্পের কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।