ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে

বাংলাদেশ থেকে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডর গঠনের প্রস্তাব, বৈঠকে একমত ঢাকা-বেইজিং

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০১:৪০:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০১:৪০:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
বাংলাদেশ থেকে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডর গঠনের প্রস্তাব, বৈঠকে একমত ঢাকা-বেইজিং ছবি : পিএমও

বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে একটি নতুন অর্থনৈতিক করিডর (Economic Corridor) গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, প্রস্তাবিত করিডরের মূল লক্ষ্য হবে বাংলাদেশের অর্থনীতির পরিধি বৃদ্ধি, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, সীমান্তবর্তী সংযোগ জোরদার এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থার উন্নয়ন।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন এবং এটিকে একটি আঞ্চলিক বাণিজ্যিক হাবে পরিণত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে চীন। একই সঙ্গে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতেও সহযোগিতার আগ্রহ দেখিয়েছে বেইজিং। দুই দেশের মধ্যে বন্দর উন্নয়ন, যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

দ্বিপক্ষীয় আলোচনায় শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি, জনসম্পৃক্ততা (People-to-People Connectivity), দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন শেখানোর উদ্যোগে শিক্ষক ও অবকাঠামোগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। পাশাপাশি কারিগরি ও ভোকেশনাল শিক্ষার উন্নয়নেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা খাতে আধুনিক হাসপাতাল নির্মাণ, রোবোটিক সার্জারি প্রযুক্তি, চিকিৎসা সহযোগিতা এবং বাংলাদেশি নাগরিকদের জন্য চীনে চিকিৎসার উদ্দেশ্যে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছে চীন।

বৈঠকে প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা সংলাপ নিয়মিত করার বিষয়ে সমঝোতা হয়েছে। পাশাপাশি ব্রিকসে (BRICS) বাংলাদেশের যোগদানের আগ্রহকে স্বাগত জানিয়েছে চীন। দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।