ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, যারা ভারতীয় নাগরিক নন—এমন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চলমান থাকবে : মোদি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৮:৫০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৮:৫০:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, যারা ভারতীয় নাগরিক নন—এমন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চলমান থাকবে : মোদি ছবি সংগৃহীত

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের গ্রেপ্তার করে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনায় দেশটির গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এ নিয়ে কয়েকদিন আগে কলকাতায় একটি বিক্ষোভে অংশ নিয়ে বিজেপির রাজনৈতিক কৌশলকে দায়ী করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওইদিন রাজ্যের দুর্গাপুরে এক জনসভায় ভাষণ দেন মোদি। তিনি স্পষ্ট জানান, কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, যারা ভারতীয় নাগরিক নন—এমন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চলমান থাকবে। তিনি বলেন, যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে, তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এর আগে মোদি বিহারে এক নির্বাচনী সভায় অংশ নিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছান। দুর্গাপুরে তিনি গ্যাস সরবরাহ পাইপলাইন, সড়ক সেতুসহ প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সেই বক্তব্যে মোদি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, রাজ্যের মানুষ যেন তৃণমূল কংগ্রেসকে না সমর্থন করে এবং অন্তত একবার বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেয়, এমন আহ্বান জানান প্রধানমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।