ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী তিনি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:৪১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:৪১:৫৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী তিনি ছবি সংগৃহীত

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ভাসমান নৌকারহাট ও ছারছীনা দরবার শরীফ সফর করেছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তিনি আটঘর কুড়িয়ানার নৌকারহাট ঘুরে দেখেন এবং ট্রলারে করে হাটের বিভিন্ন অংশ ঘুরে স্থানীয় নৌকা নির্মাণশিল্প সম্পর্কে বিস্তারিত জানতে চান।
 

এ সময় তিনি এখানকার নৌকা কেনার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আলজেরিয়ার পক্ষ থেকে এই নৌকা তৈরির শিল্পে বিনিয়োগের সম্ভাবনার কথা জানান। পরে ছারছীনা দরবার শরীফে জুমার নামাজ আদায় করেন রাষ্ট্রদূত।
 

তার এ সফরে সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।
 

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, “নেছারাবাদের মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহ্যবাহী নৌকারহাট দেখে আমি অভিভূত। আমরা এখান থেকে নৌকা সংগ্রহ করতে আগ্রহী, পাশাপাশি ভবিষ্যতে এই শিল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।”
 

তিনি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আলজেরিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।