গোপালগঞ্জের সহিংসতা: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১১:১১:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১১:১২:৩৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি সংগৃহীত
গোপালগঞ্জে গতকাল সংঘটিত সহিংস ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং অন্যজন আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যে বা যারা যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ, সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ী, তাদেরকে আইনানুগ জবাবদিহিতার আওতায় আনা হবে।

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।