ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

চন্দনাইশে বনদস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ১০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১০:৩৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১০:৩৯:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
চন্দনাইশে বনদস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ১০
চন্দনাইশে বনদস্যুদের হামলায় বনবিট কর্মকর্তাসহ ১০ আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড পরানজুরানি নামক স্থানে এ ঘটনা ঘটে। বনের গাছ কাটতে বাধা দেয়ায় স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক এ. কে. এম ইমরুল কায়েস।
 
তিনি জানান, ধোপাছড়ির পরানজুরানি নামক এলাকা থেকে মোজাম্মেল হক মেম্বারসহ ১৫/২০ জনের একদল কাঠ চোর সেগুন গাছ কেটে নিয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে ধোপাছড়ি বনবিট কর্মকর্তা সুদত্ত চাকমা বন রক্ষিদের নিয়ে তাদেরকে বাধা দেয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কাঠ চোরের দল সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র–শস্ত্র নিয়ে বন–বিভাগের লোকজনের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় বনবিট কর্মকর্তাসহ প্রায় ১০ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাদের দোহাজারী হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদত্ত চাকমা, ফরেস্টার ইমন বিল্লাহ, ফরেস্ট গার্ড আবু বক্কর সিদ্দিক, শুভ ইসলাম, পাহারা দলের দল নেতা মো. কুতুবের নাম পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়। এ ঘটনায় বন–বিভাগের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
 
এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল হক মেম্বার জানান, পরানজুরানি এলাকায় সড়কের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের উপর বার বার গাছের ডাল ভেঙে পড়ছিল। এতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিঘ্ন ঘটায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জনৈক মোরশেদের মালিকানাধীন গাছগুলো কেটে রাখা হয়। গাছগুলো বনবিভাগকে দেখাতেও বলেন তিনি। এদিকে খবর পেয়ে গতকাল বনবিভাগের লোকজন গাছগুলো আনতে গেলে গাছের মালিক ও স্থানীয়রা এতে বাধা দেয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় তিনি জড়িত নন বলেও জানান।
 
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কারা এ ঘটনা করেছে তিনি জানেন না। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।