সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার আর নেই
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৮:৪২:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৮:৪২:৪৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের চারবারের সংসদ সদস্য এবং বিএনপির প্রবীণ নেতা আব্দুল মান্নান তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ১১টার দিকে তিনি ঢাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।
আব্দুল মান্নান তালুকদার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ছিলেন। তিনি ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।