ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

লর্ডসে জ্বলে উঠলেন জফরা আর্চার, ইংল্যান্ডকে এগিয়ে নিলেন সিরিজে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:১১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:১১:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
লর্ডসে জ্বলে উঠলেন জফরা আর্চার, ইংল্যান্ডকে এগিয়ে নিলেন সিরিজে স্বরূপে ফিরে এসেছেন ইংল্যান্ডের গতিতারকা জফরা আর্চার। ছবি: সংগৃহীত

চার বছর পর টেস্টে প্রত্যাবর্তনটা রাজকীয়ভাবেই করলেন জফরা আর্চার। ভারতের বিপক্ষে লর্ডসে তৃতীয় টেস্টে ৫ উইকেট শিকার করে ইংল্যান্ডকে এনে দিলেন দারুণ এক জয়। দ্বিতীয় ইনিংসে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ইংল্যান্ড এখন সিরিজে এগিয়ে ২-১ ব্যবধানে।
 

চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন আর্চার। তার ওপর নিয়মিত নজর রাখছিলেন টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে পুরুষ দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি। ফিট হয়ে ফিরেই বাজিমাত করলেন এই গতিতারকা। সিরিজের বাকি দুই ম্যাচেও খেলতে চান আর্চার। জানালেন, "আমি বাকি দুইটা টেস্ট খেলতে পারি, যদি আমাকে খেলার অনুমতি দেওয়া হয়।"
 

এ বছরের শুরুতে আর্চারের লক্ষ্য ছিল অ্যাশেজে খেলা, তার আগে অন্তত একটি টেস্টে মাঠে নামা। এখন দুই স্বপ্নই বাস্তবের পথে। বললেন, "আমি এই সিরিজ হারতে চাই না। এই টেস্ট গ্রীষ্ম খেলতে চেয়েছিলাম এবং অ্যাশেজেও থাকতে চেয়েছিলাম। আমার মনে হয় একটা টিক চিহ্ন ইতিমধ্যে দেওয়া গেছে।"
 

ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস দায়িত্ব নেওয়ার পর এই প্রথম টেস্ট খেললেন আর্চার। তাদের আক্রমণাত্মক কৌশলের সঙ্গে নিজের খেলার ধরণ মিল খুঁজে পেয়েছেন তিনি। আর্চারের কথায়, "দল দারুণ রোমাঞ্চকর ক্রিকেট খেলছে। এখন আর আমাকে মাঠে নামতে বলতে হয় না, নিজেই ছুটে আসি।"
 

২৩ জুলাই ম্যানচেস্টারে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। আর্চার কি থাকবেন সেখানেও? ক্রিকেট দুনিয়া তাকিয়ে আছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।