ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

নতুন তিন মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১২:৩৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১২:৩৫:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
নতুন তিন মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের হওয়া পৃথক পাঁচ মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। তবে মুক্তির আগেই তাকে নতুন করে আরও তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
 
সোমবার (১৮ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তিন বিচারক পৃথক শুনানি শেষে তাকে এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
 
আদালত সূত্রে জানা যায়, ভাটারা, পল্টন ও বংশাল থানার পৃথক তিন মামলায় দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
 
পল্টন মডেল থানার উপপরিদর্শক বিমান তরফদার, বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এবং ভাটারা থানার উপপরিদর্শক জ্যোতির্ময় মণ্ডল পৃথকভাবে আবেদন করেন।
 
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এবং মোহাম্মদ এহসানুল ইসলাম আবেদনগুলো মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
দীপঙ্কর তালুকদারের আইনজীবী মিজান মোহাম্মদ মহসিন জানান, এর আগে হাইকোর্ট থেকে পাঁচটি মামলায় জামিন পেয়েছিলেন তার মক্কেল। গত ১৩ মে জামিননামা দাখিল করা হলেও মুক্তির আগেই নতুন তিন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।
 
তিনি বলেন, “আমরা গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেছি। কিন্তু আদালত সবগুলো আবেদন মঞ্জুর করেছেন। ফলে আপাতত তার মুক্তি আটকে গেল।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।