ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জুলাই সনদ প্রক্রিয়া স্বচ্ছ ও জনসমক্ষে রাখতে নির্দেশ প্রধান উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১১:০১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১১:০১:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
জুলাই সনদ প্রক্রিয়া স্বচ্ছ ও জনসমক্ষে রাখতে নির্দেশ প্রধান উপদেষ্টার ছবি প্রেস উইং

জুলাই সনদ তৈরির পুরো প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং জনগণের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান থাকে—এই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে কমিশনের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় অধ্যাপক ইউনূস কমিশনের সদস্যদের ভূমিকার প্রশংসা করে বলেন, “এটি একটি ঐতিহাসিক উদ্যোগ, যা গণ-আকাঙ্ক্ষা ও অভ্যুত্থানের প্রতিফলন বহন করবে। তাই প্রতিটি ধাপ যেন স্বচ্ছভাবে ও জনগণের জানার মতো করে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে হবে।”

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপ শেষে আটটি বিষয়ের ওপর ইতোমধ্যেই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আরও সাতটি বিষয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকে অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।