ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

গোপালগঞ্জের হামলা আমাদের থামায়নি, জাগিয়েছে: এনসিপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১০:২৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১০:২৯:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫ বার পঠিত
গোপালগঞ্জের হামলা আমাদের থামায়নি, জাগিয়েছে: এনসিপি ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা তাদের দলকে আরও শক্তিশালী করে তুলেছে। শুক্রবার (১৭ জুলাই) মানিকগঞ্জে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।


নাহিদ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দুর্বল বলেই এমন হামলা চালাচ্ছে। তারা ভেবেছিল এতে এনসিপির নেতাকর্মীরা ভয় পাবে, কিন্তু বাস্তবে এটি তাদের দ্বিগুণ মনোবল ও শক্তি জুগিয়েছে। ফরিদপুর, রাজবাড়ী এবং মানিকগঞ্জে এনসিপির সক্রিয়তা সেই প্রমাণ বহন করে বলেও উল্লেখ করেন তিনি।


তিনি আরও জানান, গোপালগঞ্জে আবারও কর্মসূচি পালিত হবে এবং জনগণের কাছে পৌঁছানোর জন্য প্রতিটি ঘরে ঘরে যাওয়া হবে। শেখ হাসিনার মতো একক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর ধারণা তারা সমর্থন করে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।


বর্তমান সংবিধান ও ব্যবস্থার সমালোচনা করে তিনি জানান, তারা একটি নতুন জনগণের সংবিধান চান, যেখানে নির্বাচনের আগে সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে।


সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, অন্তর্বর্তী সরকার এখনও কোনো প্রতিশ্রুতি বা ঘোষণাপত্র দেয়নি, অথচ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠীকে সরিয়ে কোনো পুরনো শক্তিকে আনতে চান না তারা, বরং একটি নতুন পথ তৈরি করতে চান।


তিনি সরকারের চাঁদাবাজি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধেও তীব্র অভিযোগ তোলেন। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার দাবিদার হলেও, বাস্তবে সংখ্যালঘু হিন্দুদের সম্পত্তি দখলের ক্ষেত্রে তারাই এগিয়ে—এমন অভিযোগও করেন নাহিদ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।