ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

এনসিপির পদযাত্রা: ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতারা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৩:০৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৩:০৮:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
এনসিপির পদযাত্রা: ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতারা ফাইল ছবি

খুলনা থেকে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুর ১টা ৪০ মিনিটে তারা সার্কিট হাউজে অবস্থান নেন। তাদের কঠোর নিরাপত্তা দিতে এরই মধ্যে ফরিদপুরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন ফরিদপুরের প্রশাসন।

সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে পদযাত্রা সহকারে শহরের জনতা ব্যাংক মোড় সমাবেশ স্থলে আসবেন নেতা ও কর্মীরা।

এদিকে পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানিয়েছেন, ‘এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকবে। পুলিশ, গোয়েন্দা বাহিনী, কোস্ট গার্ড এবং র‍্যাবের পাশাপাশি সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

ফরিদপুরে জুলাই পদযাত্রায় শহরের জনতা ব্যাংকের মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। এই মঞ্চে দুপুরের দিকে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পদযাত্রা শেষে সভাপতিত্ব করবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা। 

ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা জানান, গতকাল গোপালগঞ্জের কর্মসূচি শেষে ফরিদপুরের পূর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ইতোমধ্যে খুলনা থেকে নেতারা গাড়ি বহর নিয়ে রওয়া হয়ে যশোর পার হয়েছেন। শীঘ্রই নেতারা ফরিদপুরে প্রবেশ করে সার্কিট হাউজে অবস্থান করবেন। সেখান থেকে পদযাত্রা নিয়ে সমাবেশস্থলে এসে বক্তব্য রাখেন। এরপরে জেলা পার্টি অফিস উদ্বোধন, আলীপুর গোরস্থানে জুলাই শহীদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে কথা বলবেন।

পদযাত্রায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা প্রমুখ রাখবেন। তাঁদের বহরে সাথে ১৬০ জন নেতাকর্মী উপস্থিত থাকবেন।

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এনসিপির পদযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে। সমাবেশ স্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ শতাধিক ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড ও সেনাবাহিনী মাঠে রয়েছে


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।