ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ভারত থেকে পুশইন: সিলেট-সুনামগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ৫৫ জন আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১১:১৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১১:১৮:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
ভারত থেকে পুশইন: সিলেট-সুনামগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ৫৫ জন আটক প্রতীকী ছবি
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে।

বুধবার ভোর থেকে এসব বাংলাদেশিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে ১৯ জন, শ্রীপুর সীমান্ত থেকে ১৩ জন, নোয়াকোট সীমান্ত থেকে ২১ জন এবং গোয়াইনঘাট উপজেলার নলজুরি সীমান্ত থেকে আরও ২ জনকে আটক করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব ব্যক্তি কাজের সন্ধানে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে, এবং বিএসএফ রাতের অন্ধকারে পাঁচটি দলে ভাগ করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

আটককৃতদের মধ্যে ৩১ জন নারী, ১২ জন পুরুষ ও ১০ জন শিশু রয়েছে। তারা যশোর, নড়াইল, সাতক্ষীরা, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, বিজিবি ভোরে পুশইন হওয়া ব্যক্তিদের আটক করে প্রাথমিক যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।