ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়ল বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১২:১২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১২:১২:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়ল বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা ইসরায়েলি হামলার পর সিরিয়ার সেনা সদর দপ্তর থেকে বিশাল কালো ধোঁয়া উড়ছে। ছবি: সংগৃহীত
সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে দ্বিতীয় দফা বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে দামেস্কে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা চালানো হয়েছে।
 
বুধবার (১৬ জুলাই) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে। দামেস্কের কেন্দ্রস্থলে এই হামলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।
 
প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলার পাশাপাশি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদায় সিরিয়ার বাহিনীর ওপরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
 
আল জাজিরা জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে (যেখানে ড্রুজ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই চলছে) সরকারি বাহিনী প্রত্যাহার না করা হলে ইসরায়েল হামলা বৃদ্ধির হুমকি দেওয়ার পর এসব আক্রমণ চালানো হলো।
 
আল জাজিরা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে, যেখানে সিরিয়ান সেনাবাহিনীর সদর দপ্তরের ওপর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
 
বাশার আল-আসাদ সরকারের পতনের দিন থেকেই ইসরায়েল ইতোমধ্যেই সিরিয়ার সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। এর ফলে দামেস্কে বিশাল হামলা সত্ত্বেও সিরিয়ার সামরিক বাহিনী কোনো প্রতিক্রিয়াই দেখাতে পারছে না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।