ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির ব্লকেড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১১:১৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১১:১৯:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির ব্লকেড ছবি সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটের চন্ডিপুলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপির সিলেট জেলা ও মহানগর শাখা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুরে এ কর্মসূচি চলাকালে সিলেট-ঢাকা মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
 

বিক্ষোভকারীরা এ সময় ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘বাংলা কী তোর বাপ দাদার’সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ক্ষোভ প্রকাশ করেন। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর এনসিপি নেতাদের নির্দেশে কর্মসূচি তুলে নেওয়া হয়।
 

পরে এক প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক ফাহিমা মাহি বলেন, “যারা হামলায় জড়িত, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে আমরা আবার রাজপথে নামবো।”
 

বিক্ষোভ ও অবরোধে অংশ নেন সিলেট জেলা ও মহানগরের অসংখ্য এনসিপি নেতাকর্মী ও ছাত্র-যুব প্রতিনিধিরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।