ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অচলাবস্থা: ৫ প্রধান শর্তে আটকে আছে স্থায়ী চুক্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১১:৫১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১১:৫১:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অচলাবস্থা: ৫ প্রধান শর্তে আটকে আছে স্থায়ী চুক্তি ছবি: সংগৃহীত
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাত থেমে গেলেও এখনো স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

সংঘাতের সময় ইরান পাল্টা হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনায় আঘাত হানে। এতে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিশ্ব জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়ে। পরে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা পরে অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।

যুদ্ধবিরতির মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, স্থায়ী চুক্তির ক্ষেত্রে দুই দেশের মধ্যে পাঁচটি প্রধান বিষয়ে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে—

পারমাণবিক কর্মসূচি: যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক, তবে ইরান নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধতা মানতে রাজি।

ইউরেনিয়াম মজুত: যুক্তরাষ্ট্র ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নিতে চায়, যা তেহরান প্রত্যাখ্যান করেছে।

হরমুজ প্রণালী ও বন্দর অবরোধ: ইরান অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিধিনিষেধ বজায় রাখার কথা বলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চুক্তির আগে অবরোধ প্রত্যাহারে রাজি নয়।

জব্দকৃত অর্থ: ইরান বিদেশে আটকে থাকা প্রায় ২০ বিলিয়ন ডলার ফেরতের দাবি জানিয়েছে।

যুদ্ধের ক্ষতিপূরণ: ইরান দাবি করেছে, হামলায় ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

এই মতপার্থক্যের কারণে সাম্প্রতিক আলোচনাগুলো ফলপ্রসূ হয়নি বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।