ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

গাজার ত্রাণ বিতরণ পদদলিত হয়ে কেন্দ্রে ২১ জনের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:৩৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:৩৮:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
গাজার ত্রাণ বিতরণ পদদলিত হয়ে কেন্দ্রে  ২১ জনের মৃত্যু ছবি :সংগৃহীত
অবরুদ্ধ গাজার দক্ষিণে ইসরাইল-মার্কিন নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই পদদলিত হয়ে মারা গেছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে এ খবর জানিয়েছে আল জাজিরা।

এসব মৃত্যুর কারণ হিসেবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১৬ জুলাই) খান ইউনিসের ওই ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ভিড় লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়া হয়। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়। 

 
যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে শুরু থেকেই এমন হতাহতের ঘটনা ঘটে চলেছে। যার সবশেষ ঘটনা ঘটে আজ বুধবার (১৬ জুলাই) সকালে।

 
জিএইচএফ এসব মৃত্যুর জন্য ত্রাণ সহায়তা গ্রহণকারীদেরকেই দায়ী করেছে। বলেছে, ‘বিশৃঙ্খলা ও বিপজ্জনক তৎপরতা’র কারণে ১৯ জন পদদলিত হয়ে আর একজন ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। তবে নিজেদের এই দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ দেয়নি সংস্থাটি।
 
 
সংস্থাটি এক বিবৃতিতে আরও দাবি করেছে, জিএইচএফ কর্মীরা ভিড়ের মধ্যে একাধিক অস্ত্র দেখতে পান এবং তাদের একজন ত্রাণ বিতরণকারীকে বন্দুক দেখিয়ে হুমকি দেয়। তবে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, জিএইচএস তাদের অপরাধকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।