ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ফেনীতে পুলিশকে পিটিয়ে সাবেক বিএনপি নেতা হাতকড়াসহ পলাতক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:২৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:২৭:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
ফেনীতে পুলিশকে পিটিয়ে সাবেক বিএনপি নেতা হাতকড়াসহ পলাতক কবির আহম্মদ চৌধুরী।

ফেনীর ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নে পুলিশের ওপর হামলা চালিয়ে নারী নির্যাতন মামলার আসামি কবির আহম্মদ চৌধুরী হাতকড়াসহ পালিয়ে গেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
 

এ ঘটনায় ছাগলনাইয়া থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন—এসআই রাফিদ, এএসআই দিদার ও কনস্টেবল সুমন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।
 

ওসি জানান, নারী নির্যাতন মামলায় গ্রেফতার করতে পুলিশ মঙ্গলবার রাতে কবির আহম্মদের বাড়িতে অভিযান চালায়। এ সময় কবিরের স্বজনরা পুলিশকে বাধা দেন এবং হামলা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াসহ পালিয়ে যান অভিযুক্ত কবির।
 

তিনি আরও বলেন, “এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
 

এদিকে পলাতক কবির আহম্মদ চৌধুরী আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বিষয়ে জানতে চাইলে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম বলেন, “দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় কবিরের সাংগঠনিক পদ আগেই স্থগিত করা হয়েছে।”
 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।