ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৫, আহত অন্তত ৯০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৯:৩৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৯:৩৬:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৫, আহত অন্তত ৯০ ছবি সংগৃহীত

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ৯০ জন আহত হয়েছেন। রাজধানী কিয়েভসহ একাধিক শহরে একযোগে চালানো এই হামলায় আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
 

বুধবার (১৫ এপ্রিল) রাতে দেশজুড়ে হামলা চালানো হয় বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কিয়েভে নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এছাড়া দিনিপ্রো শহরে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় আহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের পদিলস্কি এলাকায় একটি ১৬ তলা ভবন ধসে পড়ে এবং সেখান থেকে এক নারী ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 

এদিকে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় হামলায় আরও প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, সেখানে একাধিক স্থাপনায় আগুন লাগে এবং হতাহতের ঘটনা ঘটে। পাশাপাশি খারকিভেও ড্রোন হামলায় বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
 

অন্যদিকে সীমান্তের ওপারে ক্রাসনোদার ক্রাই অঞ্চলে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় দুই শিশু নিহত হয়েছে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন।
 

এই হামলার আগে অর্থোডক্স ইস্টার উপলক্ষে উভয় পক্ষের মধ্যে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর ছিল। তবে সে সময়ও একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে মস্কো ও কিয়েভ।
 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রাশিয়ার ওপর চাপ বাড়ানো এবং ইউক্রেনকে সহায়তা জোরদারের আহ্বান জানান।
 

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা চালালেও এখনো স্থায়ী সমাধানের কোনো অগ্রগতি দেখা যায়নি।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।