ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

খুলনা বিশ্ববিদ্যালয়ে জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১০:৩১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১০:৩১:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই হত্যাযজ্ঞের’ খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে পোস্টারিং ও চিত্র প্রদর্শনী।
 
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর, চারুকলা স্কুল এবং খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির যৌথ আয়োজনে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
 
উপাচার্য বলেন, “২০২৪ সালের জুলাইয়ের সেই নির্মম হত্যাযজ্ঞ আজও স্মৃতিতে জাগ্রত। অনেক ছাত্র ও সাধারণ মানুষ এখনো চিকিৎসাধীন। তাদের আত্মত্যাগেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো খুনিদের বিচার হয়নি। এ আয়োজন সেই বিচারের দাবিতে।”
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক ও কর্মসূচি আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং কমিটির সদস্য-সচিব ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।