ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি প্রায় ৩৩ লাখ কোটি টাকা: প্রাথমিক হিসাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১১:৫৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১১:৫৯:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি প্রায় ৩৩ লাখ কোটি টাকা: প্রাথমিক হিসাব ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের অবকাঠামো ও অর্থনীতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে দেশটির সরকার। প্রায় ২৭০ বিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ কোটি টাকারও বেশি ক্ষতির হিসাব সামনে এসেছে।
 

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীঘনিষ্ঠ সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশিত হয়। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাশিয়ার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এটি একটি প্রাথমিক অনুমান এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো নিরূপণের প্রক্রিয়ায় রয়েছে।
 

তিনি বলেন, ক্ষতির মধ্যে রয়েছে ধ্বংসপ্রাপ্ত ভবন, অবকাঠামো ও শিল্পকারখানা, পাশাপাশি দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় রাজস্ব ঘাটতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। বিষয়টি সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাতেও তুলে ধরা হয়েছে বলে জানান তিনি, যদিও সেই বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি।
 

সরকারি তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলায় দেশজুড়ে প্রায় ১ লাখ আবাসিক ভবন, ২৩ হাজার ৫০০ বাণিজ্যিক প্রতিষ্ঠান, ৯৪২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩৩৯টি স্বাস্থ্যকেন্দ্রসহ মোট ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
 

এ ধরনের ক্ষয়ক্ষতি পুনর্গঠনে কয়েক মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য আবাসন ঋণের মতো সহায়তা ব্যবস্থার কথাও জানিয়েছে সরকার।
 

এদিকে আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, সংঘাতের কারণে ইরানে ব্যাপক জনবসতি স্থানচ্যুত হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ৬ থেকে ১০ লাখ পরিবারের অন্তত ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের অনেকেই নিরাপত্তার জন্য রাজধানীসহ বড় শহর ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছেন।
 

বিশ্লেষকদের মতে, এই ব্যাপক ক্ষয়ক্ষতি শুধু ইরানের অর্থনীতিই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি বাজারেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।