উপকূলজুড়ে সতর্কতা, শেষদিকে বাড়তে পারে বর্ষণ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১০:০৪:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১০:০৪:৪০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৮ বার পঠিত
ছবি সংগৃহীত
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে এখন ঝাড়খণ্ড ও আশপাশে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে এবং আগামী পাঁচ দিনের শেষভাগে তা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ জুলাই) এক সতর্কবার্তায় জানানো হয়, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে, যার ফলে উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে থেকে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া রংপুর, রাজশাহী ও খুলনায় মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্য বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।