ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নিখোঁজের ৫ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:২৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:২৮:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
নিখোঁজের ৫ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ছবি সংগৃহীত
গাজীপুরের ধীরাশ্রম এলাকা থেকে নিখোঁজের পাঁচ দিন পর চার বছর বয়সী নাবিলা কানিজ নাবা নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে নিজ বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাবার পরিবার জানায়, ৯ জুলাই বিকেলে পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় শিশুটি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পাঁচ দিন পর বাড়ির পাশে পড়ে থাকা একটি বস্তা থেকে দুর্গন্ধ পেয়ে চাচা কুদ্দুস মিয়া সেটি খুলে হাত-মুখ বাঁধা অবস্থায় নাবার মরদেহ দেখতে পান।

নিহতের মা খাদিজা বেগম বলেন, নিখোঁজের পর এলাকায় মাইকিং ও প্রচার চালানো হয়েছিল, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। তার দাবি, এ ঘটনায় প্রতিবেশীদের কারও সম্পৃক্ততা থাকতে পারে এবং তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বীভৎস অবস্থায় মরদেহ দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। জানা গেছে, বাবা প্রবাসে থাকায় দুই মেয়েকে নিয়ে ধীরাশ্রম এলাকায় বসবাস করেন খাদিজা বেগম।

গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।