ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

ত্রিদেশীয় সিরিজে ফিন অ্যালেনের জায়গায় কনওয়েকে নিল নিউজিল্যান্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৩:২৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:২৫:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
ত্রিদেশীয় সিরিজে ফিন অ্যালেনের জায়গায় কনওয়েকে নিল নিউজিল্যান্ড ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আগামীকাল থেকে হারারেতে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। সিরিজের অন্য দলটি  হল নিউজিল্যান্ড। কিউইরা এই সিরিজের জন্য গত ২৭ জুন দল ঘোষণা করেছিল।

 

নিউজিল্যান্ডের ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন ফিন অ্যালেন। সান ফ্রান্সিস্কো ইউনিকর্নের হয়ে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলার সময় পায়ে চোট পেয়েছেন তিনি। ফলে ছিটকে গেছেন ত্রিদেশীয় সিরিজ থেকে। এমএলসিতে ৯ ম্যাচে ৩৩৩ রান করেছিলেন তিনি। তার জায়গায় প্রায় এক বছর ধরে টি-টোয়েন্টি দলের বাইরে থাকা ডেভন কওয়েকে ডেকেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।


গত বছরের জুনে শেষবার জাতীয় দলের হয়ে টি-২০ খেললেও কনওয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলে যাচ্ছেন। খেলেছেন মেজর লিগ ক্রিকেটেও। টেক্সাস সুপার কিংসের হয়ে ৪ ম্যাচে ১২৭.২৫ স্ট্রাইকরেটে  তিনি করেছেন ১৩৫ রান।
 

 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।