ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ক্যাপিটল হিলে ইসরাইলবিরোধী স্লোগান, ধস্তাধস্তিতে আহত সাবেক মার্কিন মেরিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১২:১০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১২:১০:৫৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ক্যাপিটল হিলে ইসরাইলবিরোধী স্লোগান, ধস্তাধস্তিতে আহত সাবেক মার্কিন মেরিন ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সিনেটের একটি শুনানির সময় ইসরাইলবিরোধী মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এ সময় প্রতিবাদ জানাতে গিয়ে ধস্তাধস্তির ঘটনায় এক সাবেক মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে।
 

বুধবার অনুষ্ঠিত ওই শুনানিতে হঠাৎ দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন সাবেক মেরিন ভেটেরান ব্রায়ান ম্যাকগিনিস। তিনি উচ্চস্বরে বলতে থাকেন, “কেউ ইসরাইলের হয়ে যুদ্ধ করতে চায় না।” তার এই মন্তব্যের ফলে শুনানিতে সাময়িকভাবে ব্যাঘাত ঘটে এবং নিরাপত্তাকর্মীরা তাকে কক্ষ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
 

ঘটনার ভিডিওতে দেখা যায়, পুলিশ ও টিম শিহি তাকে কক্ষের বাইরে নেওয়ার সময় ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে দরজা আঁকড়ে ধরার চেষ্টা করলে তার ডান হাত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। পাশেই উপস্থিত কয়েকজনকে এ সময় “তার হাত, তার হাত” বলে চিৎকার করতে শোনা যায়। পরে আরেক ব্যক্তি তার শারীরিক অবস্থা জানতে চাইলে ম্যাকগিনিস বলেন, তার হাত ঠিক নেই।
 

ঘটনাস্থলে থাকা আরেকজন দাবি করেন, ধস্তাধস্তির সময় একজন সিনেটরের কারণে তার হাত ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিনেটর টিম শিহি বলেন, তিনি দেখেছেন পুলিশ একজন প্রতিবাদকারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি শান্ত করতে তিনি হস্তক্ষেপ করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি সংঘর্ষের উদ্দেশ্যেই সেখানে এসেছিলেন।
 

অন্যদিকে ইউএস ক্যাপিটল পুলিশ জানায়, ম্যাকগিনিসকে কক্ষ থেকে বের করে দেওয়ার সময় তিনি নিরাপত্তাকর্মীদের সঙ্গে সহিংস আচরণ করেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।