ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

দোহায় একাধিক বিস্ফোরণ, মোবাইলে জরুরি সতর্কবার্তা পাঠাল কাতার সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১২:০১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১২:০১:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
দোহায় একাধিক বিস্ফোরণ, মোবাইলে জরুরি সতর্কবার্তা পাঠাল কাতার সরকার ছবি: সংগৃহীত

 

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় দেশটির সরকার নাগরিক ও প্রবাসীদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সকাল থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত রাজধানী দোহা-তে অন্তত পাঁচ দফা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাতার সরকার দেশের বিভিন্ন মোবাইল নম্বরে ন্যাশনাল ইমারজেন্সি অ্যালার্ট পাঠায়।
 

সতর্কবার্তায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে চলাফেরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। জানা গেছে, সকাল থেকে কয়েক দফায় এই সতর্কবার্তা পাঠানো হয়। সর্বশেষ দুপুর ১২টা ৪২ মিনিটের দিকে বহু মানুষের মোবাইলে জরুরি অ্যালার্ট পৌঁছায়।
 

এদিকে কাতারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সরকারি সতর্কতা জারির পরও অনেক প্রবাসী বাইরে চলাফেরা করছেন, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সবাইকে পরিস্থিতি বিবেচনা করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
 

অন্যদিকে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসও একটি সতর্কবার্তা দিয়ে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কাতার সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের পরিস্থিতির দিকে নজর রাখার এবং প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।