খামেনির পর স্ত্রী মানসুরা বাঘেরজাদেহর মৃত্যু: শীর্ষ নেতৃত্বহীন ইরান
- আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১২:২৬:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১২:২৬:৪৪ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
ইরানে চলমান ভয়াবহ সংকটের মধ্যে এবার দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরা খোজাস্তে বাঘেরজাদেহ-এর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের পাস্তুর ডিস্ট্রিক্টে অবস্থিত খামেনির দপ্তরে মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
শনিবারের সেই বিধ্বংসী হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তা প্রাণ হারান। মানসুরা বাঘেরজাদেহ ওই সময় ঘটনাস্থলেই ছিলেন এবং বিস্ফোরণে গুরুতর জখম হন। তাকে দ্রুত একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ রক্ষা হয়নি। গত কয়েক দশকের ইরানি ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে দেশটির শীর্ষ রাজনৈতিক পরিবারের প্রায় সবাই কোনো সামরিক অভিযানে আক্রান্ত হলেন।
খামেনির মৃত্যুর পর তার স্ত্রীর মৃত্যুতে ইরানের শোকাতুর জনতা ও সরকার সমর্থকদের মধ্যে নতুন করে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। তেহরান বর্তমানে একদিকে শীর্ষ নেতৃত্বের শূন্যতা এবং অন্যদিকে বহিঃশত্রুর ক্রমাগত আক্রমণের মোকাবিলা করছে। এই পরিস্থিতিতে ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ দেশজুড়ে শোকের পাল্লা আরও ভারী হওয়ার আশঙ্কা করছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।