ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

মার্চে বাড়বে তাপমাত্রা, ১-২ দফা তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
মার্চে বাড়বে তাপমাত্রা, ১-২ দফা তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস ছবি সংগৃহীত

মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি, বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথাও বলা হয়েছে।

চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং মাসের শেষভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটির মাসব্যাপী পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।

রোববার (১ মার্চ) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে সারাদেশে মোট বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে। তবে এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা উল্লেখযোগ্য নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই।

পূর্বাভাস অনুযায়ী, মাসের শেষ দিকে বিশেষ করে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১-২টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

এছাড়া মার্চে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের প্রধান নদ-নদীগুলোতে এ মাসে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে। আবহাওয়ার এ পরিবর্তনশীল পরিস্থিতিতে জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।