ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সোহাগ হত্যা প্রমাণ করে, বিএনপি নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে : এনসিপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৫:১৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৫:১৬:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
সোহাগ হত্যা প্রমাণ করে,  বিএনপি নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে : এনসিপি
জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও তাদের অঙ্গসংগঠন বেপরোয়া হয়ে উঠেছে—এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তাদের মতে, ক্ষমতায় গেলে দলটি আরও নিয়ন্ত্রণহীন হয়ে উঠবে।
 
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এনসিপি নেতারা এসব কথা বলেন।
 
তারা বলেন, “সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও আওয়ামী লীগের বিচার—এগুলোর কোনো দাবিই বিএনপি করছে না। বরং তারা এখন সারাদেশে চাঁদাবাজিতে লিপ্ত। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে সেই চাঁদার টাকা না পেয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।”
 
জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেন, “নতুন বাংলাদেশে চাঁদাবাজদের আর কোনো জায়গা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অপরাজনীতি চুরমার করে দেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।