ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে জাতির কাছে দায়বদ্ধ কমিশন: সিইসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৮:১২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৮:১৫:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে জাতির কাছে দায়বদ্ধ কমিশন: সিইসি ছবি: সংগৃহীত

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আইন ও সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জোর দিয়ে বলেন, জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কমিশন বদ্ধপরিকর। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

​সিইসি জানান, আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের পূর্ণ সহযোগিতা রয়েছে। যেকোনো ধরনের নির্বাচনী বিরোধ বা অনিয়ম দেখা দিলে তা সাংবিধানিক ও আইনি পদ্ধতিতে কঠোরভাবে নিষ্পত্তি করার হুঁশিয়ারি দেন তিনি।

 

​নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, গণমাধ্যম ও পর্যবেক্ষকদের অংশগ্রহণ জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোটারদের কোনো বিঘ্ন না ঘটিয়ে এবং ভোটকেন্দ্রের গোপনীয়তা বজায় রেখে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা হয়েছে। ৪৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যথাযথ পরিচয় নিশ্চিত করার পর ব্যালট ইস্যু করা হবে এবং ভোটগ্রহণ শেষে কেন্দ্রেই গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

 

​সংবাদ সম্মেলনে সিইসি আরও জানান, এবার ভোটার তালিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মোট ১২ কোটি ৭০ লাখ ভোটারের মধ্যে নতুন ৪৫ লাখ ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন, যার একটি বড় অংশই নারী। এছাড়া প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে প্রায় ৮ লাখ প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন, যা একটি ইতিবাচক দিক। উল্লেখ্য যে, ভোটগ্রহণের সুবিধার্থে বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ব্যালট পেপারসহ সব সরঞ্জাম ইতোমধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।