ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

বাবার ঋণ শোধে ব্যতিক্রমী উদ্যোগ: অটোরিকশায় মাইকিং করে পাওনাদারদের খোঁজ ছেলের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৯:৪৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৯:৪৭:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
বাবার ঋণ শোধে ব্যতিক্রমী উদ্যোগ: অটোরিকশায় মাইকিং করে পাওনাদারদের খোঁজ ছেলের ছবি সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অসুস্থ বাবার বকেয়া দেনা পরিশোধের উদ্দেশ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন এক ছেলে। অটোরিকশায় মাইকিং করে তিনি এলাকায় ঘোষণা দিচ্ছেন—তার বাবার কাছে কারও কোনো পাওনা থাকলে তা জানাতে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রশংসার জন্ম দিয়েছে।
 

এই উদ্যোগ গ্রহণকারী ব্যক্তি মারুফ হোসেন। তিনি ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আবুর হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাপড় ব্যবসায়ী। বয়সজনিত জটিলতা ও দীর্ঘদিনের অসুস্থতায় তিনি বর্তমানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত মাস ধরে আবুর হোসেন অসুস্থ থাকায় তার ব্যবসা বন্ধ হয়ে যায়। এর ফলে বিভিন্ন মানুষের সঙ্গে কিছু দেনা-পাওনা তৈরি হয়, যা তিনি জীবদ্দশায় সমাধান করতে চান তার ছেলে মারুফ। এ লক্ষ্যেই তিনি নিজ উদ্যোগে পাওনাদারদের খুঁজে বের করার চেষ্টা শুরু করেন।
 

শনিবার (১৬ মে) সকাল থেকে মারুফ হোসেন অটোরিকশায় মাইকিং করে উলিপুর উপজেলা শহর, বাজার ও আশপাশের এলাকায় ঘুরে ঘুরে ঘোষণা দেন। মাইকে তিনি জানান, তার বাবা আবুর হোসেনের কাছে কারও কোনো পাওনা থাকলে যেন তারা যোগাযোগ করেন, যাতে দ্রুত তা পরিশোধ করা যায়।
 

মারুফের এই উদ্যোগ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে তার ঘোষণা শোনেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে পারিবারিক দায়িত্ববোধ ও সততার একটি অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
 

স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমান সময়ে যেখানে সম্পত্তি ও দেনা নিয়ে বিরোধ বেশি দেখা যায়, সেখানে বাবার সম্মান রক্ষায় ছেলের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।
 

মারুফ হোসেন বলেন, তার বাবা সারা জীবন সততার সঙ্গে ব্যবসা করেছেন এবং তিনি চান কোনো পাওনা অনাদায়ী না থেকে যায়। তাই নিজ দায়িত্ববোধ থেকেই তিনি প্রকাশ্যে মাইকিং করে সবাইকে জানানোর সিদ্ধান্ত নেন।

 
 
 
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।