ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাইরে বসে খেলা চলবে না, মাঠে নেমে আসার আহ্বান হাসনাত আব্দুল্লাহর!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৫০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৫০:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
বাইরে বসে খেলা চলবে না, মাঠে নেমে আসার আহ্বান হাসনাত আব্দুল্লাহর!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির বিবেচনায় সব কিছু চলতে দেওয়া হবে না। মাঠের বাইরে বসে খেলা নিয়ন্ত্রণ করা যাবে না, খেলতে হলে মাঠে নামতে হবে।
 
শুক্রবার (১১ জুলাই) যশোর শহরের হোটেল ওরিয়নে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, গত ১৬ বছরে তৃণমূলের কর্মীরা নির্যাতিত হলেও নেতারা বিলাসী জীবনযাপন করেন এবং আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা করেন। নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তৃণমূলের কর্মীদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেঈমানি করা চলবে না।
 
তিনি আরও বলেন, কমিশনের কার্যক্রমে সন্দেহজনকতা আছে, জুলাই যোদ্ধারা এর বিরুদ্ধে সোচ্চার। নির্বাচন পেছানোর বিরুদ্ধে অবস্থান জানিয়ে বলেন, নির্বাচন চাই, তবে তা হবে জুলাই সনদ, বিচার ও সংস্কারের প্যাকেজ আকারে....
 
স্বাধীন বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন, সরকার ও গণমাধ্যমের দাবি জানিয়ে তিনি বলেন, ব্যক্তি পূজার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ৩ আগস্ট 'জুলাই সনদ' দাবির আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
 
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যিনি বলেন, জুলাই সনদ দ্রুত ঘোষণা করে তা সংবিধানে যুক্ত করতে হবে, না হলে আওয়ামী লীগ থেকেই যাবে।
 
সভায় যশোরের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা অংশ নেন। উপস্থিত ছিলেন এনসিপির নেতৃবৃন্দ, তাসনিম জারা ও নুসরাত তাবাসসুম।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।