ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

হাদি হত্যা তদন্তে জাতিসংঘে চিঠি দিচ্ছে সরকার, গুলিবর্ষণের অভিযোগ নাকচ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৩:১০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৩:১০:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
হাদি হত্যা তদন্তে জাতিসংঘে চিঠি দিচ্ছে সরকার, গুলিবর্ষণের অভিযোগ নাকচ ছবি: সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা নিতে আনুষ্ঠানিক পদক্ষেপ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে সংস্থাটির কাছে চিঠি পাঠানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে, শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে সরকারের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্যের বরাতে সরকার স্পষ্ট করেছে যে, উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা রক্ষায় কেবল জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

 

​বিবৃতিতে বলা হয়, যমুনা ও এর সংলগ্ন এলাকায় জনসভা ও বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পুলিশ প্রথমদিকে ধৈর্য প্রদর্শন করে। তবে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে জলকামানের ওপর উঠে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বল প্রয়োগ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আহত ২৩ জনের কারোর শরীরেই গুলির আঘাত পাওয়া যায়নি। সরকার স্পষ্ট করেছে যে, প্রধান উপদেষ্টার নিরাপত্তা ও জনশৃঙ্খলা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব এবং সেই লক্ষ্যেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে।

 

​আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে সরকার সব পক্ষকে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্থিতিশীল রাখতে এবং একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ১৮ কোটি মানুষের প্রত্যাশার এই নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না বলেও বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।