ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

৪ দশক পর বিএনপিতে ‘অভিমান’: অনুসারীসহ জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০২:৩৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০২:৩৯:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
৪ দশক পর বিএনপিতে ‘অভিমান’: অনুসারীসহ জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্টার সংগৃহীত
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের রাজনৈতিক সমীকরণে বড় ধরণের পরিবর্তন ঘটিয়ে তিন শতাধিক অনুসারীসহ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন প্রভাবশালী বিএনপি নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের এক উঠান বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে দল পরিবর্তন করেন। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা শাখার ২ নম্বর সহ-সভাপতি মাহাবুব মাস্টারের এই দলত্যাগ জেলা বিএনপির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
 
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলের অভ্যন্তরীণ কোন্দল ও দীর্ঘদিনের ‘অবমূল্যায়নের’ অভিযোগ তুলে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। ৪৫ বছরের রাজনৈতিক জীবনের ইতি টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “একজন নেতার ভয়ঙ্কর ইগো আর কতিপয় দালালের ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ জিয়ার গড়া দল থেকে অব্যাহতি নিলাম।” মাহাবুব মাস্টারের অভিযোগ, দলের দুঃসময়ে মামলা-হামলা ও জেল-জুলুম সহ্য করেও বর্তমানে তিনি নিজ দলে লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছিলেন।
 
জামায়াতে যোগদান অনুষ্ঠানে মাহাবুব মাস্টার বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির আদর্শিক জায়গাটি আজ কেবল মিথ্যার লেবেলে পরিণত হয়েছে। দলে লুটেরা ও দখলবাজদের প্রাধান্য বাড়ছে, যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।” তিনি জামায়াতকে ‘সত্যের সৈনিক’ আখ্যা দিয়ে ইনসাফ কায়েমের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদতসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। পদত্যাগের বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন দুঃখ প্রকাশ করে জানান, তাকে দলে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।