ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ইরান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক ঝুঁকি: অর্থমন্ত্রীর নেতৃত্বে বিশেষ ‘সংকট ব্যবস্থাপনা’ কমিটি গঠন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৪:০৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৪:০৮:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ইরান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক ঝুঁকি: অর্থমন্ত্রীর নেতৃত্বে বিশেষ ‘সংকট ব্যবস্থাপনা’ কমিটি গঠন ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার প্রেক্ষাপটে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় অর্থমন্ত্রীকে প্রধান করে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে বড় ধরনের উল্লম্ফন এবং সরবরাহ সংকটের আশঙ্কায় এই পদক্ষেপ নিল সরকার।

 

​মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী। কমিটির মূল কাজ হবে বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর এর সম্ভাব্য প্রভাব নিরূপণ করা। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং পারস্য উপসাগরীয় দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দেওয়ার ফলে যে সরবরাহ সংকট তৈরি হচ্ছে, তা থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে কার্যকর ‘সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা’ প্রণয়ন করবে এই কমিটি।

 

​কমিটির কার্যপরিধিতে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটি যেকোনো সময় সভা করতে পারবে এবং প্রয়োজনে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করার ক্ষমতাও রাখা হয়েছে। অর্থ বিভাগ এই শক্তিশালী কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে। বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতির ওপর যে চাপ তৈরি হতে পারে, তা নিয়ন্ত্রণে এই কমিটির সময়োপযোগী পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।