ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

রিপিট ক্যাডার বন্ধে বিধি সংশোধন চায় পিএসসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:৪৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:৪৯:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
রিপিট ক্যাডার বন্ধে বিধি সংশোধন চায় পিএসসি
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ১ হাজার ৬৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফল বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে প্রায় ৪০০ জন প্রার্থী আগে একই ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও আবারও ওই ক্যাডারে নির্বাচিত হয়েছেন, যাদের বলা হচ্ছে ‘রিপিট ক্যাডার’।
 
পিএসসি মনে করছে, এই রিপিট ক্যাডারদের কারণে নতুন ও অপেক্ষমাণ মেধাবী প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে এটি প্রশাসনিক কাঠামো ও জনসম্পদের যথাযথ ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিষয়টি ঠেকাতে পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে, যার মাধ্যমে বিদ্যমান বিসিএস বিধিমালায় সংশোধন আনতে চাওয়া হয়েছে।
 
পিএসসি বলছে, ক্যাডার পরিবর্তন নিষিদ্ধ করে একবার কোনো পদে সুপারিশপ্রাপ্ত হলে পুনরায় একই বা নিচের ক্যাডারে আবেদন করার যোগ্যতা বাতিল করা উচিত।
 
পিএসসি কর্তৃক প্রস্তাবিত সংশোধিত শর্তে বলা হয়েছে, যদি কোনো প্রার্থী পূর্বে মনোনীত ক্যাডারে যোগদান করতে আগ্রহী না হন কিংবা একই পদে পুনরায় মনোনীত হন এবং তা ত্যাগ করেন, তাহলে কমিশন তাদের সরকারের নিকট সুপারিশ করা থেকে বিরত থাকতে পারবে। এ অবস্থায় শূন্য পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে নতুনভাবে প্রার্থী নির্বাচন করে সম্পূরক ফলাফল প্রকাশ করা যাবে। তবে এই সম্পূরক ফলাফলের ফলে পূর্বে ঘোষিত মনোনয়নে কোনো ধরনের নেতিবাচক পরিবর্তন ঘটবে না।
 
এই প্রস্তাব বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে বিসিএস প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।