ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

এসএসসিতে গোল্ডেন না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১১:২৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১১:২৩:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
এসএসসিতে গোল্ডেন না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস না পাওয়ায় হতাশাজনিত কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই এলাকার আব্দুল বারীর মেয়ে এবং আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সুমাইয়া সব বিষয়ে এ প্লাস পেলেও একটি বিষয়ে এ প্লাস না পাওয়ায় গোল্ডেন এ প্লাস অর্জন করতে পারেনি। এতে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। বিষয়টি নিয়ে সে মায়ের কাছে দুঃখ প্রকাশ করে এবং কিছুক্ষণ পর নিজ ঘরে চলে যায়। পরে মা ভাত খাওয়ার জন্য ডাকতে গিয়ে ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, সুমাইয়া অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। গোল্ডেন না পাওয়ায় সে নিজেকে ব্যর্থ মনে করছিল। কেউ কল্পনাও করতে পারেনি সে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।