ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে নৈতিক অবস্থান নিতে আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:৪৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:৪৪:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
শেখ হাসিনা ইস্যুতে ভারতকে নৈতিক অবস্থান নিতে আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে তারা যেন বিবেক ও নৈতিক স্পষ্টতা নিয়ে সিদ্ধান্ত নেয়। বুধবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে রক্ষা করার আর সুযোগ নেই ভারতের”।

শফিকুল বলেন, দীর্ঘদিন ধরে শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য বাংলাদেশ সরকার যে আইনগত অনুরোধ জানিয়ে আসছে, ভারত তা উপেক্ষা করে এসেছে। যা এখন আর গ্রহণযোগ্য নয়। “আঞ্চলিক বন্ধুত্ব কিংবা কৌশলগত সম্পর্ক কোনোভাবেই বেসামরিক হত্যাকাণ্ডের অজুহাত হতে পারে না,”—বলেন তিনি।

তিনি আরও জানান, বিবিসি ইনভেস্টিগেশন ইউনিটের সাম্প্রতিক অনুসন্ধানে শেখ হাসিনার রাষ্ট্রীয় মদদপুষ্ট হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ উঠে এসেছে। বিবিসির প্রতিবেদনে পাওয়া অডিও রেকর্ডিং ও ভিডিও ফুটেজ ২০২৪ সালের ছাত্র বিক্ষোভ দমনে তার ভূমিকার "চূড়ান্ত সত্য" প্রকাশ করেছে বলেও উল্লেখ করেন শফিকুল।

প্রেস সচিব বলেন, “ফাঁস হওয়া অডিও প্রমাণ—যা বিশ্বমানের ফরেনসিক বিশেষজ্ঞরা যাচাই করেছেন—প্রমাণ করে এটি তাৎক্ষণিক সহিংসতা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।”

শেষে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ভারত ও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান, “আইনের শাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান” দেখানোর।

"বাংলাদেশের মানুষ ন্যায়বিচার দাবি করে, আর বিশ্বকে এখন প্রমাণ করতে হবে—কেউই আইনের ঊর্ধ্বে নয়,"—বলে বক্তব্য শেষ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।